,

হামজাকে নিয়ে যা বললেন ভারত কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। এই ম্যাচের আগে অবশ্য নিজেদের বাজিয়ে দেখার সুযোগ পেয়েছে স্বাগতিকরা। গতকাল মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে তারা।

যেখানে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। গোল পেয়েছেন অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রী। এ ছাড়া ভারতের হয়ে অন্য দুটি গোল করেছেন রাহুল ভেকে ও লিস্টন কোলাসো। তাতে ১২ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ভারতীয়রা। বাংলাদেশ ম্যাচের আগে এই জয় তাই স্বস্তি দিচ্ছে কোচ মানালো মার্কুয়েজকে।

মালদ্বীপকে হারানোর পর ভারত কোচ বলেছেন, ‘যখন আপনি জিতবেন, সেটা আপনাকে আনন্দ দেবে। আপনি ভালো বা খারাপ খেলতে পারেন কিন্তু অনেকগুলো ম্যাচের পর জয় পাওয়া গুরুত্বপূর্ণ।’

তবে বাংলাদেশের বিপক্ষে যে ভারতকে কঠিন পরীক্ষা দিতে হবে তা বুঝতে পারছেন মার্কুয়েজ। আসন্ন এই ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা সহজ ম্যাচ হবে না। আমার ধারণা, দুই দলের জন্যই এই ম্যাচটা কঠিন হবে।’

ভারত ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে নিয়ে সতর্ক প্রতিপক্ষ ভারতও। হামজাকে নিয়ে ভারত কোচ বলেন, ‘হামজা একজন অসাধারণ খেলোয়াড়।’

‘সে এখন প্রিমিয়ার লিগে নেই। কিন্তু সে চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। তবে বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। কারণ, গত তিন বা চার মৌসুম ধরে তারা একই কোচের অধীনে খেলে যাচ্ছে।’-যোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি: শামা ওবায়েদ

বাংলাদেশের সংসদের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় আইপিইউ

চিঠির ভাঁজে আজও বেঁচে ভালোবাসা

এক প্ল্যাটফর্মে হবে বৈদেশিক মুদ্রার সব লেনদেন

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য নয়: ভারতীয় হাইকমিশনার

স্থানীয় নির্বাচন নিয়ে ইসিতে জামায়াতের ৯ দাবি

চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন, ফার্মেসি মালিককে জরিমানা

সৌদি রিয়ালের বান্ডিল দেখিয়ে প্রতারণা, আটক ২

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সিলেটে দেশের প্রথম ড্রোন প্রশিক্ষণকেন্দ্র চালু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাৎ চান ট্রাম্প