,

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংর্ঘষ, আহত -২০

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলা নিয়ে দুপক্ষের দফায় দফায়  সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।  সোমবার (১০ মার্চ) চাপড়তলা গ্রামের মোল্লা গোষ্ঠী ও ফকির গোষ্ঠীর মধ্যে আবারো এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার চাপড়তলা গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে একই গ্রামের মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশের বাগ-বিতন্ডা হয়। এরই জের ধরে রোববার তাদের মর্ধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় ১০/১২ জন আহত হয়েছে।
তারা আরো জানায়, দ্বিতীয় দফায় (১০ মার্চ) সোমবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয় দুই গোষ্ঠীর লোকজন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম জানান, ফুটবল খেলা নিয়ে চাপড়তলা গ্রামের মোল্লা গোষ্ঠী ও ফকির গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।থানায় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্যারিসের ফ্যাশন শোতে ফিরছেন ঐশ্বরিয়া

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের একাধিক দাবি নিয়ে প্রশ্ন: সিএনএন

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপিকে দায়ী করলেন শফিকুর রহমান

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়

রাজধানীতে সাবেক এমপি রুহী গ্রেপ্তার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, বিভাগীয় চেয়ারম্যান অব্যাহতি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ

পোশাকখাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ, বাড়ল ব্যয়সীমাও

হাসিনাকে প্রতিমন্ত্রী: এখনই আসেন, ডিসেম্বর নয়