রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত বাফুফে

news-image

ক্রীড়া প্রতিবেদক : ২০১৮ সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর আর্থিক নিষেধাজ্ঞা বলবৎ রেখেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। বাফুফেকে অর্থ প্রদান অব্যাহত রাখলেও নানা ধরনের সীমাবদ্ধতা এবং বাড়তি নজরদারি অব্যাহত রেখেছিল সংস্থাটি। শুক্রবার (৭ মার্চ) এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

নিষেধাজ্ঞা মুক্ত হওয়ায় এখন থেকে ফিফার অনুদান স্বাভাবিকভাবে পাবে বাফুফে। আগে যেখানে শর্তযুক্ত ছিল। পাশাপাশি উন্নয়নমূলক আরও অনেক কর্মসূচিতে আবেদনের সুযোগও বাড়বে বাফুফের।

বিগত কমিটির মেয়াদে বাফুফের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। ২০২৩ সালের এপ্রিলে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হন বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। পরের বছর সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীকে আর্থিক জরিমানাও করা হয়। যা পুরো বিশ্বেই বাফুফে কথা বাংলাদেশ ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। আর বাফুফের ওপর আর্থিক নিষেধাজ্ঞা তো ছিলই। সেই নিষেধাজ্ঞা উঠাকে তাবিথ আওয়ালের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান কমিটি বড় সাফল্য হিসেবে দেখছে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের