বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুরগি পাড়ল ঘোড়ার ডিম!

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার ভাটাপাড়া গ্রামের একটি মুরগির খামারে ১৮০ গ্রাম ওজনের ডিম পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসী ভিড় করছেন ওই বিশালাকৃতি ডিমটি দেখতে। ডিম হাতে নিয়ে কেউ হচ্ছেন বিস্মিত। কেউ তুলনা দিচ্ছেন উটপাখির ডিমের সঙ্গে, আবার অনেকে ঠাট্টা করে বলছেন এটাই সেই কাল্পনিক ঘোড়ার ডিম।

তথ্যমতে, সাধারণত একটি মুরগির ডিমের ওজন হয় ৫০ থেকে ৬০ গ্রাম। কিন্তু লালপুর উপজেলার ভাটাপাড়া গ্রামের ওয়াজেদ সরদারের ছেলে গোলাম কিবরিয়ার মুরগির খামারে মিলেছে ১৮০ গ্রাম ওজনের ডিম।

খামারি গোলাম কিবরিয়া জানান, গত ৫ মাস আগে নিজ বাড়িতে লেয়ার মুরগির খামার করেছেন তিনি। গত এক মাস থেকে মুরগিগুলো নিয়মিত ডিম দিচ্ছে। বুধবার (৫ মার্চ) সকালে তার মা খামারে ডিম সংগ্রহ করতে যান। খামারের একটি খাঁচায় তিনটি মুরগি থেকে মাত্র ১ টি ডিম পেয়ে মন খারাপ হলেও ডিমটি হাতে নিয়ে ভয় পেয়ে যান তিনি। কেননা, এতো বড় ডিম আগে কখনও দেখেননি। উৎসাহ নিয়ে ডিমটি ওজন দিয়ে দেখতে পান ১৮০ গ্রাম।

প্রতিবেশীরা জানান ডিমটি অন্য ডিমের মতো মসৃন নয়, দেখতেও অস্বাভাবিক। সাধারণ ডিমের তুলনায় চার গুন বড়।

এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, কোন মুরগী অনিয়মিত ডিম দিলে ডিমের ভেতর ২-৩টা কুসুম থাকতে পারে। সেক্ষেত্রে ডিমের ওজন ৮০-১০০ গ্রাম হতে পারে। তবে মুরগীর ডিম ১৮০ গ্রাম হয়েছে এটা অস্বাভাবিক। এমন ঘটনা খুবই বিরল।

এর আগে ২০১৭ সালে কানাডায় এক দম্পতির শখের খামারে একই ধরনের মুরগির ডিমের খবর পাওয়া গিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি