,

ওয়ানডে থেকে অবসর ঘোষণা মুশফিকের

news-image

ক্রীড়া প্রতিবেদক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্স করে বাংলাদেশ দলের বিদায়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের বিষয়ে। তারা অবসর নেবেন কি না, তা নিয়ে চলে জোর আলোচনা-সমালোচনা।

অবশেষে আজ রাত ১১টার পর ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে দেয়া এক পোস্টে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত মুশফিকুর রহিম।
অবসরের ঘোষণা দিয়ে ইংরেজি ভাষায় ফেসবুকে দেওয়া পোস্টে মুশফিক লিখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি ওডিআই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন খুবই সীমিত ছিল, একটা বিষয় নিশ্চিত; যখনই আমি দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সাথে নিজের শতভাগের বেশি দেয়ার চেষ্টা করেছি।’

‘গত কয়েকটি সপ্তাহ ছিল আমার জন্য খুবই চ্যালেঞ্জিং এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি। আল্লাহ কুরআনে ইরশাদ করেন: ‘ওয়া তুইজ্জু মান তাশা’ ওয়া তু’যিল্লু মান তাশা’- অর্থ্যাৎ তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন (৩:২৬)। সর্বশক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সবাইকে সঠিক ইমান দান করুন।’

‘সর্বশেষ আমি আমার পরিবার, বন্ধু এবং ভক্তদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলতে পেরেছি। জাযাকাল্লাহ খাইরান।’

২০০৬ সালের ৬ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় মুশফিকুর রহিমের। এরপর গত ১৯ বছরে ২৭৪টি ওয়ানডে খেলেছেন মুশফিক। ৩৬.৪২ গড়ে এবং ৭৯.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৭৭৯৫টি। সেঞ্চুরি করেছেন ৯টি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ৪৯টি। উইকেটের পেছনে ওয়ানডেতে গ্লাভস হাতে ক্যাচ ধরেছেন ২৪৩টি এবং স্ট্যাম্পিং করেছেন ৫৬টি।

 

এ জাতীয় আরও খবর

মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি: শামা ওবায়েদ

বাংলাদেশের সংসদের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় আইপিইউ

চিঠির ভাঁজে আজও বেঁচে ভালোবাসা

এক প্ল্যাটফর্মে হবে বৈদেশিক মুদ্রার সব লেনদেন

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য নয়: ভারতীয় হাইকমিশনার

স্থানীয় নির্বাচন নিয়ে ইসিতে জামায়াতের ৯ দাবি

চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন, ফার্মেসি মালিককে জরিমানা

সৌদি রিয়ালের বান্ডিল দেখিয়ে প্রতারণা, আটক ২

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সিলেটে দেশের প্রথম ড্রোন প্রশিক্ষণকেন্দ্র চালু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাৎ চান ট্রাম্প