,

রাচিন-উইলিয়ামসনের সেঞ্চুরিতে কিউইদের রেকর্ড পুঁজি

news-image

ক্রীড়া প্রতিবেদক : সেঞ্চুরিতে সুরটা বেধ দিয়েছিলেন দুই টপ অর্ডার ব্যাটার রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। শক্ত ভিত পেয়ে পরে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস খেললেন ঝড়ো ইনিংস। সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ড গড়ল রেকর্ড পুঁজি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার (৫ মার্চ) দক্ষিণ আফ্রিকাকে ৩৬৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড।

টস জিতে আগে ব্যাট করতে নামা দলটি শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর তান্ডব চালিয়েছে। বিশেষ করে রাচিন ও উইলিয়ামসন। তৃতীয় উইকেটে দুজন ১৬৪ রানের জুটি গড়েন। দুজনই আদায় করেন সেঞ্চুরি।

রাচিন এবারের আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি আদায় করেন। ১০১ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০৮ রানের ইনিংস খেলেন। উইলিয়ামসন ৯৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০২ রানের ইনিংস উপহার দেন।

সঙ্গে মিচেল ৩৭ বলে ৪৯ ও ফিলিপস ২৭ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন। সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট ৩৬২ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।এখন এই রান তাড়া করে জিততে হলে রেকর্ড গড়তে হবে দক্ষিণ আফ্রিকাকে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এতো রান তাড়া করে জয়ের রেকর্ড নেই।

এই ম্যাচে জয়ী দল আগামী রবিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

প্রথমবার পালমারের লাল কার্ড, চেলসির ১০০!

নিম্নবিত্তের নাগালের বাইরে পাঙাশ-তেলাপিয়া, আমিষের জোগান নিয়ে শঙ্কা

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

ছুটির পর চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ