,

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই।

রাওয়ালপিন্ডিতে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। সকালে একটু থামলেও আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। দুপুর থেকেই আবারো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এই মাঠের ড্রেনেজ ব্যবস্থাও খুব একটা উন্নত না। ফলে বৃষ্টি থামলেও মাঠ ঠিক করতে বেশ কিছু সময় লাগতো। কিন্তু সেই সুযোগটুকুও পাননি মাঠ কর্মীরা।

স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় দুপুর আড়াইটা) টস হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির বাধায় সেটাও হয়নি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পরও আবহাওয়া পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

অবশ্য এই ম্যাচটি আসরের পয়েন্ট তালিকায় কোনো প্রভাব ফেলছে না। কারণ এর আগেই দুই দলই আসর থেকে বিদায় নিয়েছে। নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে দুই দলই। ফলে এই ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার লড়াই। কিন্তু সেই লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তানকে ছাপিয়ে জয় হলো বৃষ্টির।

আসরে সবমিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। দুই হারের সঙ্গে তাদের একটি ম্যাচ পরিত্যাক্ত। একই অবস্থা পাকিস্তানেরও। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করল বাংলাদেশ। আর তলানিতে অবস্থান পাকিস্তানের।

এ জাতীয় আরও খবর

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

প্রথমবার পালমারের লাল কার্ড, চেলসির ১০০!

নিম্নবিত্তের নাগালের বাইরে পাঙাশ-তেলাপিয়া, আমিষের জোগান নিয়ে শঙ্কা

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

ছুটির পর চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ