,

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে চারজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- সাজিয়া (৩৫), আফিয়া খাতুন (৬৫), অলিউল্লাহ (২৮) ও হাফেজ আহমেদ (৩৫)। বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কসবা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দিকে আসার কুমল্লিা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশর নামক স্থানে পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. বায়েজিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ