আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা শেখ কতুব হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ ছাত্র সংসদের হমায়ুন-কতুব পরিষদের জিএস, বিশিষ্ট সমাজ সেবক ও ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা শেখ কতুব হোসেনের বৃহস্পতিবার প্রথম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ ও পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া এবং মরহমের পরিবারের পক্ষ থেকে কোরআন খানী ও দোয়া মহফিল ও মরহুমের কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।











