সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে ম্যাটস-ইন্টার্ন চিকিৎসকদের পাল্টাপাল্টি কর্মসূচি

news-image

নিউজ ডেস্ক : সারাদেশে মেডিকেল শিক্ষার্থী-ইন্টার্ন চিকিৎসক ও ম্যাটস শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। কোথাও কোথাও শাটডাউন কর্মসূচির ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক, জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

ময়মনসিংহ
পাঁচ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে। দুপুর ১২টায় ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে তারা দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে ঘোষণা দেন।

নওগাঁ
বেলা সাড়ে ১১টার দিকে পাঁচ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। প্রথমে মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে অংশ নেয় ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়।

ফেনী
দুপুরে এমবিবিএস শিক্ষার্থীদের বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ও সাধারণ ম্যাটস শিক্ষার্থীরা। জেনারেল হাসপাতাল থেকে মিছিলটি শুরু হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মানববন্ধনে অংশ নেয়।

রংপুর
শহরের মেডিকেল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পৌঁছায়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এসময় সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টার দিকে মিছিলটি ফিরে যাওয়ার সময় একই পথে চার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে আসে ম্যাটস শিক্ষার্থীরা। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর
পাঁচ দফা দাবিতে একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়ে কর্মবিরতি পালন করছেন ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে কর্মবিরতি শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। এরআগে রোববার থেকে পাঁচ দফা দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন তারা। আর চিকিৎসকদের কমপ্লিট শাট ডাউনের দ্বিতীয় দিনে সীমাহীন দুর্ভোগে পড়েছেন রামেক হাসপাতালের রোগী ও স্বজনরা।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা