,

উত্তপ্ত খুলনা: শিববাড়ি মোড়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের সমাবেশ

news-image

জেলা প্রতিনিধি : কুয়েটে সংঘর্ষের পর খুলনার শিববাড়ি মোড়ে কর্মসূচি ডেকেছিল বৈষমবিরোধী ছাত্র আন্দোলন। একই স্থানে কর্মসূচি দিয়েছে ছাত্রদলও। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুই পক্ষ একই মোড়ে অবস্থান নেওয়ায় পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত শিববাড়ি মোড়।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় দুই পক্ষ এ কর্মসূচি শুরু করে। রাত সাড়ে ১০টায় এ খবর লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোড়ে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা দেখা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলায় আহত হন বেশ কয়েকজন।

আরও পড়ুন: উত্তপ্ত কুয়েট ক্যাম্পাস, ধাওয়া-পাল্টা ধাওয়া

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর