বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টম ক্রুজের চেয়েও জনপ্রিয় শাহরুখ!

5312ead511c5e-SRK-2[1]বলিউডের ছবি ভারতের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এখন সুপরিচিত। আন্তর্জাতিক অঙ্গনে বলিউডের ছবির যাত্রা শুরু হয়েছিল দুই দশক আগে। বলা যায়, এই সাফল্য-যাত্রা বর্তমানে ভিন্ন এক উচ্চতায় পৌঁছে গেছে। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, ভারতের বাইরে কয়েকটি দেশে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের জনপ্রিয়তা হলিউডের তুমুল জনপ্রিয় তারকা অভিনেতা টম ক্রুজকেও ছাপিয়ে গেছে।

আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়ায় ভালো ব্যবসা করলেও এখন বলিউডের ছবির বাজার পরিধি অনেকটাই বেড়ে গেছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, দক্ষিণ আফ্রিকাসহ আরও বেশ কয়েকটি দেশে দারুণ ব্যবসা করছে বলিউডের ছবি।

এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিবেশক গিরিশ জোহরের ভাষ্য, ‘মুম্বাই, দিল্লি ও উত্তর প্রদেশ থেকেই হিন্দি চলচ্চিত্রের বক্স অফিস আয়ের পরিমাণ সবচেয়ে বেশি। তবে এখন ভারতের বাইরের বিভিন্ন দেশেও দারুণ ব্যবসা করছে বলিউডের ছবি। ‘‘থ্রি ইডিয়টস’’, ‘‘রাম-লীলা’’ এবং ‘‘ধুম ৩’’ ছবিগুলো যুক্তরাষ্ট্রের বক্স অফিস থেকে প্রচুর অর্থ এনে দিয়েছে। ছবিগুলো তৃতীয় সর্বোচ্চ আয় করেছে যুক্তরাষ্ট্র থেকে।’


এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘শুদ্ধ দেশি রোমান্স’ কিংবা ‘কাই পো চে’র মতো ছবিগুলো ভারতের অভ্যন্তরীণ বাজার থেকে মোট যে আয় করেছে কেবল ‘ধুম ৩’ ছবিটিই তার চেয়ে বেশি আয় করেছে যুক্তরাষ্ট্র থেকে।

ভারতের বাইরে বিভিন্ন দেশে ছবি মুক্তি দিয়ে সাফল্য পাওয়া নির্মাতাদের মধ্যে রয়েছেন প্রয়াত যশ চোপড়া, রাজকুমার হিরানি, করণ জোহর প্রমুখ। ‘রাম-লীলা’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো বক্স অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়ে বর্তমানে সেই তালিকায় যুক্ত হয়েছে সঞ্জয় লীলা বানশালী, রোহিত শেঠি ও অয়ন মুখার্জির নাম।
 

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার