,

ফুলপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে গুম

news-image

ময়মনসিংহের ফুলপুরে যৌতুকের জন্য স্ত্রী ফাতেমাকে নির্যাতন করে গুম করেছে তাইজ উদ্দিন নামে এক পাষÐ স্বামী। এ ব্যাপারে ফাতেমার মা মনিজা খাতুন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, ২০১৩ সালের জুলাই মাসে ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামের সোহরাব আলীর মেয়ে ফাতেমা খাতুনের সাথে একই ইউনিয়নের চিকনা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে তাইজ উদ্দিনের বিয়ে হয়। বিয়ের মাত্র ৩ মাস পর তাইজ উদ্দিন ভাড়ায় চালানোর জন্য মোটরসাইকেল কিনতে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রী ফাতেমাকে ও শ্বশুরবাড়ির লোকজনকে চাপ দেয়। ফাতেমার বাবা সোহবার আলী মানসিক প্রতিবন্ধী থাকায় ফতেমার মা মনিজা খাতুন তাদের শেষ সম্বল ৩ কাঠা জমির মধ্যে ১ কাঠা জমি বিক্রি করে তাইজ উদ্দিনকে মোটরসাইকেল কেনার জন্য ৬০ হাজার টাকা দেন। মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে ভাল রোজগার হলেও কিছুদিন পর তাইজ উদ্দিনের মাথায় বিদেশে গিয়ে মোটা অংকের টাকা কামানোর উচ্চাকাক্সক্ষা চেপে বসে। সে স্ত্রী ফাতেমাকে বাপের বাড়ি থেকে ১ লাখ টাকা এনে দিতে চাপ দেয়। ফাতেমা বাপের বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে তাইজ উদ্দিন তাকে বেধড়ক মারপিট করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। পরে এ ব্যাপারে স্থানীয় কাশিগঞ্জ বাজারে এক শালিস অনুষ্ঠিত হয়। শালিসে মনিজা তার মেয়ের তালাক চাইলে তাইজ উদ্দিন স্ত্রীকে তালাক দিতে রাজী না হয়ে তার মা তারা বিবি ও বোন শাপলাকে দিয়ে স্ত্রী ফাতেমাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন শুরু করে। বাড়িতে নেয়ার ৩ দিন পর গত ২৮ জুলাই রাত ৩টায় তাইজ উদ্দিন তার শ্বশুরবাড়ি গিয়ে ‘আপনাদের মেয়ে আমার বাড়িতে নেই’ বলেই দ্রæত চলে যায়। মেয়ে নিরুদ্দেশের খবরে মা ব্যাকুল হয়ে তার লোকজন নিয়ে তাইজ উদ্দিনের বাড়িতে গেলে তাইজ উদ্দিন তাদের লাঠি দিয়ে তাড়া করে। পরে আশপাশের লোকজনের মাধ্যমে ফাতেমার মা জানতে পান তাইজ উদ্দিন ফাতেমাকে বাড়িতে নিয়ে অমানসিক নির্যাতন করেছে। তবে ফাতেমা এখন কোথায় এ সন্ধান কেউ দিতে পারেনি। ফাতেমার মায়ের ধারণা, জামাতা তাইজ উদ্দিন তার মেয়ে ফাতেমাকে মেরে গুম করে ফেলেছে। এ ব্যাপারে ফুলপুর থানায় অভিযোগ দায়ের করতে চাইলে এসআই আলাউর অভিযোগ নিতে অস্বীকার করেন বলে মনিজা খাতুন তার অভিযোগে উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে