,

পরিবারের সকল সদস্যদের মাঝে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন একটি সুন্দর ও সুস্থ জীবন গঠনের জন্য পরিস্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি একটি বিষয়। সকল ধর্মেই এর গুরুত্বারোপ করা হয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন থাকলে শরির সুস্থ থাকে, মনও ভালো থাকে। আর শরির ও মন ভালো থাকলে যে কোন কাজে সফলতা সহজে অর্জন করা যায়। তাই প্রতিটি মানুষকে নিজে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মেয়র মঙ্গলবার সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (ইউজিপ-টু) এর আওতায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় কমিনিউটি এ্যাকশন প্লান (ক্যাপ) বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন এসআইসির নলকুপ কেয়ারটেকারদের অংশ গ্রহনে কর্মশাল এবং ল্যাট্রিন সরানজাম ও টিউবওয়েল টুলস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় তিনি বাড়ি, টয়লেট পরিস্কার রাখা সহ বাড়ির আশে পাশের এলাকা, রাস্তা-ড্রেন পরিস্কার রাখার জন্য সকলকে আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান। সভা পরিচালনা করেন ইউজিপ টু প্রকল্পের ফ্যাসিল্যেটর ফারহানা তাহির। এসময় বিভিন্ন এলাকারা বস্তিউন্নয়ন কমিটির সভাপতিগন অনুভুতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে