জাতীয় শোক দিবস ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪০ তম শাহাদৎ বার্ষিকী পালনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
বিশেষ প্রতিনিধি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪০ তম শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আয়োজিত সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ ছাল্লাল, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাঙ্গালী জাতির বিন¤্র অহংকার। যার অবদানে আজ আমরা এ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তার এ মহানকীর্তি মানবজাতির ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে। এ সময় তিনি তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আত্মত্যাগ এবং চিরভাস্বর মহানকীর্তিগুলো জানাতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আগামী ১৫ আগষ্ট সুষ্ঠু ও সুন্দর পরিবেশে জাতীয় শোক দিবস ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪০ তম শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে সর্বস্তরের মানুষের স্বপ্রনোদিত অংশগ্রহন কামনা করেন। এ সময় দিবসটি পালনে নানা কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে ১৫ আগষ্ট ভোরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরন, সকাল ৯ টায় লোকনাথ টেংকের পাড় থেকে শোক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে স্থানীয় আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা, সকল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা, প্রামন্যচিত্র প্রদর্শন, আবৃত্তি পাঠসহ নানা কর্মসূচী পালিত হবে। সভায় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেসক্লাব নেতৃবৃন্দ, চেম্বার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











