,

কন্যার বাবা হচ্ছেন জাকারবার্গ

news-image

কন্যার বাবা হচ্ছেন জাকারবার্গকন্যা সন্তানের বাবা হতে চলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। জাকারবার্গ ও প্রিসিলা দম্পত্তির কোলজুড়ে আসছে তাদের প্রথম সন্তান। আর এ খবরটি নিজের ফেসুবক ওয়ালে জানিয়েছেন স্বয়ং জাকারবার্গই।জাকারবার্গ ফেসবুক পোস্টে লিখেছেন, প্রিসিলা ও আমার জন্য রোমাঞ্চকর খবর, আমাদের কন্যা হচ্ছে। আমাদের জীবনের একটি নতুন অধ্যায় হবে এটি। আমরা সত্যিই ভাগ্যবান যে, সিলা (প্রিসিলা চ্যান) একজন চিকিৎসক ও শিক্ষাবিদ হিসেবে আর আমি ফেসবুক কমিউনিটি আর দাতব্য কাজ করে বিশ্বজুড়ে মানুষের জীবনকে ছুঁয়ে যেতে পেরেছি। এখন আমাদের লক্ষ্য হবে, আমাদের মেয়ে ও পরবর্তী প্রজন্মের পৃথিবীটাকে আরো সুন্দর করে যাওয়া।
তবে এ সন্তান নিতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছিল তাদের। সে কথা তিনি তার ফেসবুক স্ট্যাটাসেই জানান। তিনি বলেন, এর আগে গর্ভধারণ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছে প্রিসিলাকে। তিন বার গর্ভপাত হয়েছে। তবে এবারে সেই ঝুঁকি অনেক কম। বাবা হওয়ার আনন্দে লিখেছেন জাকারবার্গ তার স্ট্যাটাসে আরো জানিয়েছেন, আলট্রাসাউন্ডে দেখেছি, সে (পেটে থাকা শিশু) আমাকে তার হাত দিয়ে থাম্বস আপ (লাইক) দিয়েছে। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন উল্লেখ করে জাকারবার্গ বলেছেন, তাকে (মেয়ে) দেখার জন্য আমার আর তর সইছে না। উল্লেখ্য, ফেসবুকের এই অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ প্রিসিলা চ্যানকে বিয়ে করেন ১৯ মে ২০১২ সালে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে পরিচয় হয় জাকারবার্গের। পরিচয় থেকে প্রণয়। এর এক বছর পর ২০০৪ সালে এই বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে ফেসবুকের সূচনা করেন জাকারবার্গ। এই দীর্ঘ ৯ বছরের প্রণয়ে সব সময়ই একসঙ্গে থেকেছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ