,

বাজারে তৃতীয় প্রজন্মের মটো জি

news-image

তৃতীয় প্রজন্মের মটো জি স্মার্টফোন উন্মুক্ত করেছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। ফিচার ও হার্ডওয়্যারের হিসেবে বাজারের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের স্মার্টফোনগুলোর তুলনায় ‘সস্তা’ বলা হচ্ছে পানি-নিরোধক মটো জিকে। এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ৮ ও ১৬ গিগাবাইটের দুটি মডেলে বাজারজাত করা হবে নতুন মটো জি। মটো জি-এ ‘ডুয়াল ফ্লাশ’ সহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এ ছাড়াও নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা কুইক ক্যাপচার নামে একটি নতুন ফিচার যোগ করেছে বলে জানিয়েছে ম্যাশএবল। কুইক ক্যাপচারের সাহায্যে শুধু ক্যামেরা নাড়িয়েই ছবি তোলা সম্ভব হবে। ২৯৪ পিপিআই (পিক্সেল পার ইঞ্চ) রেজুলিউশানের পাঁচ ইঞ্চি স্ক্রিন সাইজের মটো জি-তে ডুয়াল সিম চালানো সম্ভব হবে। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ১.৪ গিগাহার্টজ চিপ। আছে ২৪৭০ মিলিঅ্যাম্প-আওয়ার ব্যাটারি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ