,

কুষ্টিয়ায় বজ্রপাতে গৃহবধূসহ নিহত ৪

news-image

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় গৃহবধূসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়ের পাড়া ও ফারকপুর গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

বজ্রপাতে চারজন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

নিহতরা হলেন গড়েরপাড়া এলাকার হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৪০)।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে গড়ের পাড়া এলাকার মাঠে ধানের জমিতে কাজ করছিলেন ৭-৮ জন কৃষক। হঠাৎ আকাশে মেঘ দেখে মাঠের মধ্যে থাকা একটি মাচায় আশ্রয় নেন তারা। পরে বজ্রপাতের ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করা অবস্থায় বজ্রপাতে আহত হন জহুরা খাতুন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, তিনজন পুরুষ ও এক নারীকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়েছে। আহত কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর