শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় খোকন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার  ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা খোকনের বন্ধু মুন্না সূত্রধর (২৪) গুরুতর আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহি লোকাল বাস বিয়াল্লিশর এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী খোকন মারা যান। এ ঘটনায় খোকনের বন্ধু মুন্না গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।