,

তুরস্কে বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

news-image

তুরস্কের ইস্তাম্বুল শহরে কর্মরত এক বাংলাদেশিকে ছুরিকাঘাতে খুন করেছেন অপর এক বাংলাদেশি।খুন হওয়া মো. ফরিদ নামে ওই শ্রমিকের সঙ্গে গত শনিবার (২৫ জুলাই) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার রুমমেট মুসার কথাকাটাটি হয়। এরপর ফরিদ ঘুমিয়ে পড়লে রাত ২টার দিকে তার পেটে ছুরি মেরে পালিয়ে যায় মুসা। ফরিদকে হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে তার মৃত্যু হয়।

এদিকে, তুরস্ক পুলিশ অভিযুক্ত মুসাকে আটক করেছে। এছাড়া তাদের আরো দুজন রুমমেটকেও আটক করা হয়েছে বলে ইস্তাম্বুলে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন। অভিযুক্ত মুসার বাড়ি নরসিংদী জেলায় বলে জানা গেছে। মৃত শ্রমিক ফরিদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে বাংলানিউজকে জানান বাংলাদেশের কনসাল জেনারেল মো. বোরহান উদ্দিন। এদিকে, ফরিদের মৃত্যুর খবরে শরীয়তপুরে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। তার ভাই মিজান বাংলানিউজকে বলেন, তার ভাইয়ের  মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়েছে। পরিবারের স্বচ্ছলতার জন্য তাকে ৪ বছর আগে প্রায় সাড়ে ৩ লাখ টাকা খরচ করে ইরাকে পাঠানো হয়। সেখান থেকে ইউরোপে যাওয়ার লোভ দেখিয়ে দালালরা তাকে তুরস্কে নিয়ে ছেড়ে দেয়। পথে ২ বার জিম্মি করে আরো ২ দফায় ৮ লাখ টাকা আদায় করে দালালরা। এসব দালালরাও ছিল বাংলাদেশি। 

এভাবে সে বিদেশ যাওয়ার পর থেকে কয়েক দফায় মোট ১৫-১৮ লাখ টাকা খরচ হয়েছে। অথচ আমরা দরিদ্র পরিবারের সন্তান। পরিবারের স্বচ্ছলতার জন্য ফরিদকে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু দেশের মানুষের হাতেই তাকে প্রাণ দিতে হল। আমরা অপরাধীর বিচার চাই। ফরিদের মৃতদেহ দেশে আনতে প্রায় ৪০ হাজার তুর্কি লিরা খরচ হবে। ইস্তাম্বুলে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা চাঁদা তুলে এ খরচ বহন করছেন বলে জানিয়েছেন বাদল নামে এক প্রবাসী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ