,

হাতে লেখা পাসপোর্ট অচল হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৪ নভেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। এরপর থেকে হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের কোনো সুযোগ থাকছে না। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বুধবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে বলা হয়, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন এসোসিয়েশন অর্গানাইজেশন (আইসিএও)-এর নির্দেশনা অনুযায়ী মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়া বিদেশ গমন করা যাবে না। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে আসতে সমস্যা হবে। এ কারণে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে এমআরপি নিতে বলা হয়েছে। বুধবার ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইসিএও-এর নির্দেশ মতে এমআরপি প্রদানের অগ্রগতি সমস্যাবলী ও আইসিএও -এর স্ট্যান্ডার্ডবিষয়ক এ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর