,

ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নিজেরও

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছেন। সোমবার (২৬ আগস্ট) বিকেলে ফরাজীকান্দি ইউনিয়নে ছোটহলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবেল (৩৫) ও রাজিব (৩২)। তারা ওই এলাকার চাঁন মিয়া প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত একে অপরের ভাই। বাড়িতে নতুন বিল্ডিং করার জন্য নির্মাণ সামগ্রী আনা শুরু করেছেন। ঘটনার দিন বিকেলে ইটে মটরের সাহায্যে পানি দেওয়ার সময় বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রুবেল ও রাজিব। আহত অবস্থায় তাদেরকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন, এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হলে আরেক ভাই তাকে বাঁচাতে গিয়ে আহত হন। পরে তারা আহত অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ওই পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র