,

নাসিরনগরে সংঘর্ষে নারীসহ আহত অর্ধশত

news-image

আক্তার হোসেন : জমিতে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশত আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয় নি।

সংঘর্ষে আহতরা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে চিকিৎসা নেন। এর মধ্যে আহতদের মধ্যে রুফিয়া বেগম (৬০), নারগিছ বেগম (২৮), লাউছ মিয়া (৪০), সাইফুল ইসলাম (২০), আনহার (৩০), আমরুল (৫০) ভর্তি রয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে উত্তর গ্রামের মো. রোকন উদ্দিনের একটি গরু একই এলাকার আমরুল মিয়ার জমিতে ধান খায়। এ নিয়ে ওই দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে রাতে তাদের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৫০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে চার-পাঁচটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার জমিতে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে নিশ্চিত করেছেন। তবে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে তিনি জানায়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার বিকেল নাগাদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয় নি। তবে একটি পক্ষ মামলা দিবে বলে আমাকে জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ