,

দখলদারদের কবলে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দীঘির পাড়, ভেঙ্গে ফেলা হয়েছে হাঁটার রাস্তা, হুমকির সম্মুখীন বিভিন্ন প্রজাতির গাছ

news-image

Brahmanbaria_pic_02বিশেষ প্রতিনিধি : দখলদারদের কবলে শহরের বিনোদন কেন্দ্র লোকনাথ দীঘির পাড় (টেংকেরপাড়)। দীঘির চারদিকের সীমানা প্রাচিরের ভেতরে প্রভাবশালীরা দিনের পর দিন বিভিন্ন নির্মান সামগ্রী মজুদ করে তাদের বাড়ি নির্মানের কাজ চালাচ্ছে। এতে ওই দীঘির চারদিকের হাঁটার রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এসব রাস্তা দিয়ে নিয়মিত সকাল, বিকাল, সন্ধ্যা এবং রাতে ভ্রমনকারী লোকজনের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়াও দীঘির পাড়ের বিরল প্রজাতির গাছ-পালাও ব্যাপক ভাবে নষ্ট হচ্ছে। সামগ্রিক ভাবেই লোকনাথ দীঘির সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। সরজমিনে ঘুরে দেখা যায়, টেংকের পাড় (লোকনাথ দীঘির পাড়) এলাকার পশ্চিমপাড়, পূর্ব পাড়, উত্তর পাড় এবং দক্ষিণ পাড় এলাকায় বেশ কিছু সংখ্যক বহুতল ভবন নির্মান কাজ চলছে। এর মধ্যে ২/৩টি ভবন নির্মানে পাইলিং এর কাজ শুরু হয়েছে। এসব কাজের জন্য প্রভাবশালীরা কোন নিয়মের তোয়াক্কা না করে লোকনাথ দীঘির সীমানা প্রাচীরের ভেতরে বিভিন্ন স্থানে ইটের খোয়া, বালু, পাথর ¯ত’পকারে মজুদ করেছে। দীঘির পশ্চিমপাড় এলাকায় পার্কভিউ কমিউনিটি সেন্টার সংলগ্ন ফ্রেন্ডস টাওয়ার নামক একটি বহুতল ভবনের পাইলিং এর কাজ শুরু করেছে। এ কাজের জন্য কয়েকদিন পূর্বে দুই ট্রাক পাথর দীঘির পশ্চিম দিকের পুকুরে ঘাট সংলগ্ন এলাকায় মজুদ করে। পাথরবাহী ট্রাকের কারনে পায়ে হাটার রাস্তাটি ভেঙ্গে গেছে। এতে হাটতে লোকজনের নানাবিদ অসুবিধার পড়তে হচ্ছে। ভোরের সাথী সংগঠনের অন্যতম সদস্য ও সমাজ সেবক সুভাস দাস জানান, আমরা অতীতেও লোকনাথ দীঘির মাঠ, পুকুর এবং পাড় সঠিক ভাবে সংরক্ষনের জন্য সংশি¬ষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি। কিন্তু তারা উল্টো আমাদের অসহযোগীতা করছে। দখল হয়ে যাচ্ছে লোকনাথ দীঘির পাড়। অবিলম্বে এসব দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হোক। এ ব্্যাপারে পৌর মেয়র হেলাল উদ্দিন জানান, মাঠ দখল করে বাড়ি নির্মানকারীদের বিরুদ্ধে পৌর কর্তৃপক্ষ নোটিশ প্রদান করেছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ