বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে এস আই পদে ১০ হাজার পরীক্ষার্থী

news-image

চট্টগ্রামে উপ-পরিদর্শক (এস আই) নিয়োগের শারীরিক পরীক্ষায় অংশ নিচ্ছেন ১১ জেলা থেকে আসা প্রায় দশ হাজার পরীক্ষার্থী। সোমবার (২৭ জুলাই) নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ পরীক্ষা। পরীক্ষা কমিটির সভাপতি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মুহাম্মদ শফিকুল ইসলামের তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে। পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাক্ষ্মণবাড়িয়া এবং চাঁদপুর জেলা থেকে প্রায় দশ হাজার পরীক্ষার্থী রোববার রাতেই অবস্থান নেন নগরীতে।   সোমবার সকালে তাদের লাইন ধরে প্রবেশ করানো হয় দামপাড়া পুলিশ লাইন মাঠে।  

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের এআইজি (অপরাধ ও অভিযান) সরওয়ার আলম বলেন, প্রায় দশ হাজার পরীক্ষার্থী উপস্থিত আছেন।  বৃষ্টির কারণে আমরা এখনও সঠিক সংখ্যা নিরুপণ করতে পারিনি।  তাদের শারিরীক পরীক্ষা চলছে।  এতে উত্তীর্ণ হলে লিখিত ‍পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।  

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল