,

সোশ্যাল মিডিয়া শুধু কাছে টানে না, দূরেও ঠেলে!

news-image

প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে চীনে এখন ‘বিয়ে ঘাতক’ হিসেবেই দেখা হচ্ছে। গবেষকেরা বলছেন, মানুষকে কাছে আনার জন্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের ব্যবহার হলেও কখনো কখনো এর উল্টোটাও ঘটতে দেখা যায়। চীনে এখন অনেকেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে বিবাহিত স্ট্যাটাসটি পরিবর্তন করে ‘সিংগেল’ লিখে দিচ্ছেন।
চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে এখন বিচ্ছেদের হার বাড়ছে। চীনের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য জুন মাসের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে দেশটিতে ৩৬ লাখ ৩৭ হাজার বিচ্ছেদের ঘটনা ঘটেছে যা আগের বছরের তুলনায় তিন দশমিক নয় শতাংশ বেশি।
দেশটির সরকারি সূত্র অনুযায়ী, ২০০২ সাল থেকে চীনে বিচ্ছেদের হার বাড়ছে। বেইজিংভিত্তিক মনোবিদ ওয়াইয়ু কান বলেন, পরকীয়া সংক্রান্ত সমস্যার আক্রান্ত মানুষ যত পেয়েছি তাদের অর্ধেকেরও বেশি মানুষের সমস্যা শুরু হয়েছে ইন্টারনেট ব্যবহারের কারণে। তবে এই বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে। অধিকাংশ বিশেষজ্ঞ বিয়ে ভেঙে যাওয়ার পেছনে সরাসরি সামাজিক যোগাযোগের সাইটকে দায়ী করতে নারাজ। তাঁদের মতে, যে সম্পর্ক আগে থেকেই তিক্ত অবস্থায় থাকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট তা ভাঙতে প্রভাবকের ভূমিকা রাখতে পারে। বিচ্ছেদের জন্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইট কখনো মূল কারণ হতে পারে না। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ