,

নাসিরনগরে শ্রেণী কক্ষে ঢুকে শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা, বখাটে গ্রেপ্তার

news-image

আকতার হোসেন ভুইয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আজ রবিবার শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা চালায় মো. কাউছার মিয়া (২৫) নামে এক বখাটে। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ওই বখাটেকে গ্রেপ্তার করেছে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় বখাটে এমন কান্ড ঘটায় বলে ওই শিক্ষিকা অভিযোগ করেছেন।  
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ক্লাস নেয়া হয়। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ক্লাস নেয়ার সময় ব্র্যাক শিক্ষিকাকে (নাসিরনগর ডিগ্রী কলেজের ছাত্রী) শিক্ষার্থীদের সামনেই ঝাপটে ধরে গোয়ালনগর গ্রামের মৃত মস্তুু মিয়ার ছেলে বখাটে কাউছার। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের সোপর্দ করে।
গোয়ালগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কিরণ মিয়া জানান, ওই ছেলেটি খুব খারাপ । সে ক্লাসে ঢুকে মেয়েটিকে ঝাপটে ধরার পাশাপাশি কামড়ও দেয়। এলাকাবাসী সাথে সাথে তাকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে বখাটে কাউছারকে আসামী করে মামলা দায়ের করেছেন।


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ