,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-ম্যাজিষ্ট্রেসী সম্মেলন অনুষ্ঠিত

news-image

বিশেষ প্রতিনিধি : অপরাধী যে ব্যক্তি হউকনা কেন তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ থেকে ৯০% ডাকাত এখন জেলখানায় আটক রয়েছে। আমরা এখন ডাকাত আতংক থেকে একটু মুক্ত আছি। এ ব্যাপারে পুলিশ বিভাগকে ধন্যবাদ জানাই। গত কাল শনিবার জেলা জজ আদালত সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আয়োজিত পুলিশ-ম্যাজিষ্ট্রেসী সম্মেলনে জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাওসার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি অজ্ঞাত ব্যক্তিদের লাশ উদ্ধার মামলা জরুরী ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মনির কামালের সভাপতিত্বে অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুন নাহার, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শরাফ উদ্দিন অহমেদ। এতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জজ কোর্ট পিপি এডভোকেট মহিউদ্দিন খান আহমেদ মাসুম, র‌্যাব, বিজিবি ও সিভিল সার্জন প্রতিনিধিগন উপস্থিত ছিলেন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে