বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু

news-image

যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে কংক্রিট, লোহা, বিভিন্ন প্রযুক্তি ও কাঁচামালের সমন্বয়ে নির্মিত হয় সেতু। বিনোদন ও পর্যটকদের আকৃষ্ট করতেও বৈচিত্র্যপূর্ণ সেতু বানানো হচ্ছে। পর্যটন এলাকায় বিনোদনের জন্য তেমন একটি স্থাপনা ঝুলন্ত সেতু। মূলত কাঠ, সিমেন্ট, ইট-পাথর ও লোহা দিয়ে তৈরি হয় এ রকম সেতু। কিন্তু এবার চীনে তৈরি হচ্ছে অদ্ভুত রকমের এক ঝুলন্ত সেতু, যার পুরোটাই কাঁচের। দুটি পাহাড়কে সংযুক্ত করবে সেতুটি। খবরে বলা হয়েছে, চীনের বেশ কয়েকটি আশ্চর্যজনক স্থাপনার মধ্যে নতুন এক মাত্রা যোগ করতে যাচ্ছে এ সেতু। কাঁচের তৈরি ঝুলন্ত সেতু হিসেবে এটিই প্রথম স্থাপনা। উচ্চতার দিক থেকে এ সেতু সর্বোচ্চ এবং বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু। চীনের হুনান প্রদেশের ঝাংজিয়াজে রয়েছে বিশাল এক ন্যাশনাল পার্ক। নাম ঝাংজিয়াজ ন্যাশনাল ফরেস্ট পার্ক। এ পার্কের অপূর্ব ও বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি বিশ্বখ্যাত। প্রচুর পর্যটকের আগমন ঘটে এখানে। ঝাংজিয়াজে ন্যাশনাল পার্কের এমন দুটো পাহাড়ের চূড়ার সঙ্গে মেলবন্ধন তৈরি করেছে এ সেতু। এবছর জুলাই মাসে পৃথিবীর সবচেয়ে উঁচু এবং দীর্ঘতম কাঁচের সেতুটি উদ্বোধনের কথা। এ সেতুর দৈর্ঘ্য ১৪১০ ফুট আর প্রস্থ প্রায় ২০ ফুট। দুটি পাহাড়ের মাঝখানে তৈরি এ সেতুটি ঝুলছে ঠিক ৯৮৪ দশমিক ২৫ ফুট উঁচুতে।

পৃথিবীর অন্যান্য সেতুর সঙ্গে এর তুলনা করলে দেখা যায়, যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন স্কাইলাইন সেতুটি ৬৯ ফুট দীর্ঘ এবং সেতুটি গভীর খাদ থেকে ৭১৮ দশমিক ৫০ ফুট উঁচুতে অবস্থিত। কানাডার গ্লাসিয়ার স্কাইলাইন সেতুটি পাহাড় থেকে ৯১৮ ফুট উঁচুতে অবস্থিত। এর দীর্ঘ ১১৫ ফুট।সেতুটি নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত ‘ফ্যাশন শো’র জন্যে সেতুটি ব্যবহৃত হবে। চারপাশের সবুজ-নীলাভ প্রাকৃতিক পরিবেশ ও ঝলমলে আলো ক্যামেরায় ছবি ধারণের খুব উপযোগী।’ নির্মাণ প্রতিষ্ঠানটি আরো জানায়, এক সঙ্গে এ সেতুটি ৮০০ মানুষ বহন করতে সক্ষম। সেতুতে উঠলে পর্যটকরা দেখতে পাবেন, তার পায়ের নিচে কাঁচ চকচক করছে। উপত্যকার সব চিত্র স্পষ্ট হয়ে উঠবে। মানুষের মনে হবে- এটা বুঝি কোনো স্বর্গরাজ্য।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা