,

ভারতে হরলিক্স আর ‘স্বাস্থ্যকর পানীয়’ নয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ‘স্বাস্থ্যকর পানীয়র’ তালিকা থেকে এবার বাদ পড়লো হরলিক্স। প্রস্তুতকারক সংস্থা ‘হিন্দুস্তান ইউনিলিভার’ হরলিক্সের বোতল থেকে ‘হেল্‌থ ফুড ড্রিংকস’ ট্যাগ সরিয়ে নিয়েছে। এর পরিবর্তে লেখা হয়েছে, ‘ফাংশনাল ন্যাশনাল ড্রিংক’ (এফএনডি)। খবর: ইন্ডিয়া টুডে’র।

কয়েকদিন আগেই ভারতে ‘স্বাস্থ্যকর পানীয়র’ তালিকা থেকে বাদ পড়ে ‘বোর্নভিটা’। দেশটির সরকার সব ই-কমার্স সংস্থাকে নির্দেশ দেয় যেন ‘স্বাস্থ্যকর পানীয়’ বিভাগে বোর্নভিটা না রাখা হয়। এবার সেই তালিকায় যুক্ত হল হরলিক্স।

এসব পানীয়তে মাত্রাতিরিক্ত চিনির উপস্থিতি নিয়ে আলোচনার পর ভারত সরকার এমন পদক্ষেপ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) হিন্দুস্তান ইউনিলিভারের চিফ ফিনানশিয়াল অফিসার রিতেশ তিওয়ারি এক সংবাদ সম্মেলনে জানান, হরলিক্স এখন থেকে ‘এফএনডি’ বিভাগভুক্ত। তবে পরিবর্তন এলেও গ্রাহক বৃদ্ধি এবং গ্রাহকদের হরলিক্সের প্রতি আস্থা বজায় রাখতে নজর দেওয়া হচ্ছে।

এখন প্রশ্ন দেখা দিয়েছে বিভাগ পরিবর্তন হওয়ায় হরলিক্সকে কি আর ‘স্বাস্থ্যকর পানীয়’ বলা যাবে না? এর জবাবে ‘ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটিভ নিউট্রিশন’ জানিয়েছে, ‘এফএনডি’ মানুষের জীবনযাপন অনুসারে পুষ্টির চাহিদা মেটায়। এ ধরনের পানীয় প্রোটিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি পূরণ করে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট