বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭টি লক্ষণে চিনে নিন সত্যিকার ভালোবাসা!

news-image

অনেক দম্পতিই নিজেদেরকে সবচেয়ে আদর্শ জুটি বলে মনে করেন। অথচ ঘরে ফেরার পর তাদের সময় কাটে ঝগড়া করে। আবার ব্যতিক্রমও দেখা যায়, যারা সত্যিকার অর্থেই দারুণ সুখী এবং একে অপরকে দারুণ ভালোবাসেন। আসলে দুজনের মধ্যে সত্যিকার ভালোবাসার নিশানা বেশ কিছু লক্ষণে প্রকাশ পেতে পারে। এখানে জেনে নিন এমনই ৭টি লক্ষণ। ১. সঙ্গী যা পছন্দ করেন তা করাই ভালোবাসার প্রকাশ নয়। এমন কিছু থাকতেই পারে যা আপনার দারুণ পছন্দের, কিন্তু সঙ্গীর নয়। সে ক্ষেত্রে সঙ্গী নিশ্চয়ই আপনার পছন্দের কথা জানেন। তারপরও প্রিয় কাজটি করতে উৎসাহ যোগান তিনি। এটাই সত্যিকার ভালোবাসার নামান্তর। ২. যখন দুজন দুজনকে সত্যিকার ভালোবাসেন, তখন একে অপরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে যান। এমন সম্পর্কে একান্ত ও নিষিদ্ধ কৌতুক আলাপচারিতার বিষয় হয়ে উঠতে পারে। যে বিষয়েই কথা বলুন না কেন, দুজন হাসতে হাসতে গড়িয়ে পড়ার আনন্দটাই আলাদা। এ ধরনের সম্পর্কে সত্যিকার ভালোবাসা থাকে। ৩. আপনার যে কথার কোনো অর্থ নেই তা বুঝতে পারেন আপনার সঙ্গী। এমন কিছু বলতে চাইছেন, যা ভাষায় প্রকাশ করতে পারছেন না। এ ক্ষেত্রে আপনার বক্তব্য অন্যের কাছে অর্থহীন মনে হলেও সঙ্গী তার পুরো অর্থ বুঝে ফেলবেন। এটাই প্রকৃত ভালোবাসা।
৪. আপনার প্রিয় খাবার, প্রিয় পোশাক এবং পছন্দের সবকিছু সম্পর্কে জানেন সঙ্গী। এমনকি একটি রেস্টুরেন্টে বসে আপনার কি খেতে মন চাইছে তাও বুঝে ফেলেন প্রেমিক। এটাই আসল ভালোবাসার প্রকাশ। ৫. ছোট ছোট চাহনিতে প্রচ- ভালোবাসা ফুটে ওঠে। হয়তো আপনার সঙ্গী ডায়নিংয়ে বসে রয়েছেন আর আপনি রান্নাঘরে কাজ করছেন। হঠাৎ একপলক দেখার সুযোগ তিনি হাতছাড়া করেন না। আবার গার্বেজে আবর্জনা ফেলে গিয়ে তিন মিনিট পর ফিরে এলেই আপনাকে দেখে তার চোখে আনন্দ ঝরে পড়ে। এসব ঘটনা অহরহ হলেও তা বেশ গুরু অর্থ প্রকাশ করে। ৬. যে বিষয়টি আপনার জন্যে অস্বস্তিকর, তা থেকে আপনাকে সব সময় আগলে রাখবেন সঙ্গী। ধরুন, চাকরির বিষয় নিয়ে আপনি কোনো কথা বলতে চান না। এ ক্ষেত্রে কেউ তা জিজ্ঞাসা করলে আপনার সঙ্গীর প্রসঙ্গ পাল্টাতে বেশি সময় ব্যয় হবে না। ৭. খুনসুটি দারুণ উপভোগ্য হয়ে ওঠে দুজনের মাঝে। দুজনই মাঝে মধ্যে একে অপরের ওপর হামলা চালান। দেখলে মনে হয়, দুজন খুব মারামারি করছেন। কিন্তু আসলে তা নয়। আপনারাই বুঝতে পারেন এ মারামারির রহস্য। এসব ঘটনা সত্যিকার ভালোবাসার চিহ্ন।
সূত্র : ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল