মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news-image
ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর ফরহাদ এর সঞ্চালনায় ও সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু মোছা,  পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম শাহান প্রমুখ।
উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মতিয়ার রহমান ও অন‍্যান‍্য সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব‍্যক্তিবর্গ। বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর ফরহাদ বলেন, ১৭৫৭ সালে পলাশির আম্রকাননে বাংলার স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়েছিল। ২১৪ পর একাত্তরের ১৭ এপ্রিল পলাশি থেকে ৭০ কি. মি. দূরে বৈদ্যনাথতলা তথা মুজিবনগর আম্রকাননে বাংলার সূর্য উদিত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা