,

মুস্তাফিজকে মিস করেছি: চেন্নাই কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে গিয়েই আলো কেড়ে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। পরের ম্যাচে দারুণ বোলিংয়ে নেন ২ উইকেট। তৃতীয় ম্যাচে চেন্নাইয়ের হারে ১ উইকেট নেন তিনি। তবে ওই ম্যাচে হারে চেন্নাই।

কিন্তু চেন্নাইয়ের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি মুস্তাফিজ। যুক্তরাষ্ট্রের ভিসার কাজ করতে দেশে ফিরেছেন তিনি। তাকে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে মিস করেছেন বলে জানিয়েছেন দলটির কোট স্টিভেন ফ্লেমিং।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে মিস করেছেন কিনা এমন প্রশ্নে ফ্লেমিং বলেন, ‘নিঃসন্দেহে মিস করেছি, তবে এটা আইপিএলের অংশ। সে (মুস্তাফিজ) এখানে ছিল না, সুতরাং তাকে আমরা কাজে লাগাতে পারিনি। তবে ইনজুরি এবং ক্রিকেটার মিস করা আইপিএলের অংশ।’

মুস্তাফিজের জায়গায় মুকেশ চৌধুরীকে খেলিয়েছে চেন্নাই। নিজের প্রথম ওভারেই ২৭ রান খান তিনি। পরে তাকে বোলিং দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ফ্লেমিং বলেন, ‘এটা মুকেশকে খেলানোর একটা সুযোগ ছিল। সে ইনজুরি থেকে ফিরেছে। অনুশীলনে ভালো করছিল। দিনটি তার ছিল না। এটাও আইপিএলের অংশ।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট