রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবরকে নেতৃত্বে ফেরানো বিশেষ পরিকল্পনারই অংশ: শান মাসুদ

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নেতৃত্বে ফেরানো হয়েছে বাবর আজমকে। এটি নিয়ে পাকিস্তান ক্রিকেটে আলোচনা-সমালোচনা চলছেই। তবে টেস্ট অধিনায়ক শান মাসুদের মতে আফ্রিদিকে চাপমুক্ত রাখতেই বাবরকে পুনরায় নেতৃত্ব দেওয়া হয়েছে। এমনকি বাবরকে নেতৃত্বে ফেরানো নাকি পাকিস্তানের বিশেষ পরিকল্পনারই অংশ।

ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে নিজ থেকেই পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন বাবর। এরপর টেস্টে মাসুদকে ও টি-টোয়েন্টিতে আফ্রিদিকে অধিনায়কত্বের দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ওয়ানডের অধিনায়কের স্থানটি ফাঁকা রেখে দেয় তারা। অধিনায়ক হবার পর একটি করে সিরিজে নেতৃত্ব দিয়েছেন মাসুদ ও আফ্রিদি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ও নিউজিল্যান্ড সফরে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে পাকিস্তান।

পিসিবি নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে আফ্রিদিকে সরিয়ে দেন মহসিন নকভি। আবারও ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব ফিরে পান বাবর। বাবরকে অধিনায়ক করার পেছনে অবশ্যই নতুন ব্যবস্থাপনা ও নতুন নির্বাচক কমিটির বিশেষ কোন পরিকল্পনা আছে বলে মনে করেন মাসুদ। পাকিস্তানের সংবাদমাধ্যমকে মাসুদ বলেন, ‘একটি নতুন ব্যবস্থাপনা এসেছে, নতুন নির্বাচক কমিটি দায়িত্ব নিয়েছে এবং তাদের সবসময়ই নতুন পরিকল্পনা থাকে।’

তিনি আরও বলেন, ‘সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তারা বলেছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন। তারা সম্ভবত আফ্রিদির উপর চাপ কমাতে চান এবং তাকে বিশ্রাম দিতে চান। তার ওয়ার্কলোড সামলানোর ব্যাপারও আছে। গত বিশ্বকাপের আগে আমরা ইনজুরির কারণে নাসিম শাহকে হারিয়েছি, এজন্য চড়া মূল্য দিতে হয়েছে পাকিস্তানকে। আফ্রিদিকে নিয়ে এরকম কিছু চায় না তারা। পরিবর্তন হয়েই থাকে, এবার তেমনই হয়েছে।’

নেতৃত্বে পরিবর্তন হলেও,পাকিস্তানের সাফল্যের জন্য দলের মধ্যে ঐক্য ও প্রতিশ্রুতিতে কোন কমতি হবে না বলে জানিয়েছেন মাসুদ। তিনি বলেন, ‘আমার মনে হয়, ক্রিকেটার হিসেবে আমাদের সবার লক্ষ্য একই থাকে। আর তা হলো- পাকিস্তান দল যেন ভালো করতে পারে। নেতৃত্বে যেই থাকুক, সবাই তার পাশে থাকে এবং দলকে ভালো অবস্থায় নিতে প্রস্তুত থাকে।’

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের