রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির আর কিছু করার ক্ষমতা নেই: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সবকিছু হারিয়ে বিএনপি এখন আবার ভারত বিরোধিতায় নেমেছে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না। তাদের (বিএনপি) কিছু করার আর ক্ষমতা নেই। শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিএনপির রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে।

শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। এসময় বিএনপির মিথ্যা আর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

দলের নেতাদের সতর্ক করে তিনি বলেন, আওয়ামী লীগ বড় দল। সংগঠন থাকলে সমস্যা থাকবেই। তবে কোনো নেতা দায়িত্বহীন কর্মকাণ্ড করলে তার দায় দল নেবে না। তৃণমূলের নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ের দ্বন্দ্ব সংঘাত ভুলে পরস্পরের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। ভেঙে ফেলতে হবে প্রতিবন্ধকতার সব দেয়াল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে থেকেই আটঘাট বেঁধে নামবে আওয়ামী লীগ। উপজেলায় অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায় আওয়ামী লীগ।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের