,

সিনেপ্লেক্সে এবার ত্রিমাত্রিক ‘অ্যাভাটার’

530f0633af401-Avatarঢাকার স্টার সিনেপ্লেক্সে এবার মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যাভাটার’-এর ত্রিমাত্রিক সংস্করণ। কাল শুক্রবার থেকে ছবিটি মুক্তি পাচ্ছে। এর আগে ছবিটির দ্বিমাত্রিক সংস্করণ দেখানো হয়েছিলে এই প্রেক্ষাগৃহে। কয়েক দশকের স্বপ্ন আর চার বছরেরও বেশি সময় নিয়ে ‘টাইটানিক’খ্যাত পরিচালক জেমস ক্যামেরন নির্মাণ করেছেন ‘অ্যাভাটার’ ছবিটি। ২০০৯ সালের ১৬ ডিসেম্বর মুক্তির পরপরই ছবিটি দর্শকদের হূদয় জয় করে নেয়। আর বক্স অফিসেও দারুণ সফলতা পায় ছবিটি।



হলিউডের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল এই ছবি নির্মাণে সব মিলিয়ে খরচ হয়েছে ২৩৭ মিলিয়ন ডলার। বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্যের পাশাপাশি ৮২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তিনটি বিভাগে পুরস্কার পায় ‘অ্যাভাটার’। তার আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে জিতে নেয় একাধিক পুরস্কার।

দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক দুই প্রযুক্তিতেই মুক্তি দেওয়া হয়েছে ‘অ্যাভাটার’ ছবিটি। সমালোচকেরা বলেছেন, চলচ্চিত্র তৈরির ক্ষেত্রে ‘অ্যাভাটার’ একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে। ত্রিমাত্রিক প্রযুক্তির (থ্রিডি) প্রকৃত স্বাদ পেতে হলে এ ছবি দেখতে হবে। ছবিটি নির্মাণের জন্য উদ্ভাবন করা হয়েছে বিশেষ ধরনের স্টেরিওস্কোপিক ক্যামেরা। বিশেষ ধরনের কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে ক্যামেরনের স্বপ্নের এক অদেখা জগেক অত্যন্ত সফলভাবে উপস্থাপন করা হয়েছে দর্শকদের সামনে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর