,

চূড়ান্ত মনোনয়নে জয়া-ফারিণরা, নাচের ডাক পেলেন নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : কয়েক বছর ধরে বলিউডের পাশাপাশি ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস’ আয়োজন করছে টালিউডও। সেই ধারাবাহিকতায় আগামী ২৯ মার্চ কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসছে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’র আসর। এবারের আসরে মঞ্চ মাতাবেন দুই বাংলা অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এজন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘ফিল্ম ফেয়ার’ ভারতের মর্যাদাপূর্ণ পুরস্কার। বলিউডের পাশাপাশি এখন ‘ফিল্ম ফেয়ার বাংলা’ও মানুষের কাছে দারুণ গ্রহণযোগ্য। এই অনুষ্ঠানে পারফর্ম করার আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। পাঁচটি গানে পারফর্ম করব আমি। সবগুলো জনপ্রিয় গান।

এবারের ফিল্মফেয়ার পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি ৫ তারকা। এই তালিকায় আছেন জয়া আহসান। সৃজিতের নির্মাণে ‘দশম অবতার’ ছবির জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তিনি। পাশাপাশি মনোনয়ন পেয়েছেন কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ ছবির জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে। প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’ দিয়ে নিজের জাত চিনিয়েছেন তাসনিয়া ফারিণ। পেয়েছেন দুটি মনোনয়ন। ইন্দ্রনীল রায় চৌধুরী নির্মিত ‘মায়ার জঞ্জাল’-এ অভিনয় করে সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে মনোনয়ন পেয়েছেন অপি করিম। ‘মায়ার জঞ্জাল’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন সোহেল মণ্ডল। এছাড়া ‘চিনি ২’ সিনেমায় ‘তুমি জানতেই পারো না’ শিরোনামের গানের জন্য সেরা গায়ক ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ঢাকার তরুণ শিল্পী মাহতিম শাকিব।

নুসরাত ফারিয়া বলেন, এবার বাংলাদেশের জয়া আহসান, অপি করিম আপু, তাসনিয়া ফারিণ, সোহেল মণ্ডল ও মাহতিম সাকিব নমিনেশন পেয়েছেন। আমি সবার জন্য আগে থেকেই শুভ কামনা জানাচ্ছি। একজন বাংলাদেশি হিসেবে এটা অনেক বড় গর্বের বলে মনে করছি।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি