,

এক সিমেই সব সংযোগ দিতে অ্যাপল-স্যামসাং জোট

news-image

অনেকেই আছেন একাধিক টেলিকম অপারেটরের সংযোগ ব্যবহার করেন। ফলে স্মার্টফোনে একাধিক সিম সংযুক্ত করতে হয়। কিন্তু স্মার্টফোন দুইটি কিংবা তিনটির বেশি সিম কার্ড সংযুক্ত করা যায় না। এই সমস্যার সমাধানে জোটে বেধেছে অ্যাপল এবং স্যামসাং। বৈরিতে ভুলে নতুন প্রজন্মের সিম তৈরির জন্য প্রতিষ্ঠান দু‘টি মনোনিবেশ করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের শীর্ষ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, গত বছর নেদ্যারল্যান্ড ভিত্তিক সিম কার্ড নির্মাতা প্রতিষ্ঠান জিমালটো হ্যাক হয়ে যাওয়ার পর অ্যাপল এবং স্যামসাং হালআমলের সিম কার্ডের উপর ভরসা হারিয়েছে।

তারা মনে করছে এখনকার সিম কার্ডের প্রযুক্তি অনেক পুরনো হয়ে গেছে। তাই ভার্চুয়াল সিম কার্ড তৈরি করছে চায় পৃথিবীর এই শীর্ষ দু‘টি প্রযুক্তি প্রতিষ্ঠান। নতুন সিম কার্ড হবে ভার্চুয়াল। এতে একই সঙ্গে একাধিক টেলিকম অপারেটরের সংযোগ ব্যবহার করা যাবে। ফলে সিম কার্ড বদলানোর ঝামেলা থেকে ব্যবহারকারী রেহাই পাবেন। নতুন ইলেকট্রোনিক সিম কার্ড তৈরি কথা স্বীকার করেছে টেলিকম অপারেটরদের সংগঠন জিএসএমএ। প্রতিষ্ঠানটি জানায় ভবিষ্যতের জন্য অ্যাপল ও স্যামসাং সিম কার্ড তৈরির উদ্যোগ নিয়েছে। এতে কি কি প্রযুক্তি ও ফিচার এবং মানদন্ড থাকবে তা নিয়ে শিগগিরই বেঠক হবে। জিএসএমএ জানায় আগামী বছর নাগাদ বাজারে আসবে নতুন সিম কার্ড। তবে শুরুতে এই সুবিধা সব দেশের সব অপারেট এবং ব্যবহারকারীরা পাবে না। শুরুতে এই সুবিধার আওতায় আসবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কয়েকটি টেলিকম অপারেটর। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ