,

চাঁদের মাটিতে প্রথম পা দিয়ে নীল আর্মস্ট্রং বলেছিলেন ‘উই ডিড ইট’

news-image

সেদিন চাঁদের মাটিতে প্রথম পা দিয়ে নীল আর্মস্ট্রং বলেছিলেন "উই ডিড ইট"। হ্যাঁ, আমরা পেরেছি। ৪৬ বছর আগে প্রথম পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের বুকে পা রেখেছিল মানুষ। এই ঐতিহাসিক দিনের  ৪৬ বছর হলো। ১৯৬৯ ভিয়েতনাম নিয়ে তোলপাড় বিশ্ব। মার্কিন 'আগ্রাসনে' পৃথিবীর বুক তখন গুলি ও বোমায় ক্ষতবিক্ষত। বাতাসে বিষাক্ত বারুদের গন্ধে শ্বাসরুদ্ধ পৃথিবী। ঠিক সেই সময় অন্য ভূমিকায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের দরবারে নতুন দিগন্ত খুলে দেয়। চেনা গণ্ডি পেরিয়ে মানুষ মহাকাশ পাড়ি দেয় চন্দ্রাভিযানে। সৌজন্যে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশানাল অ্যারোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA)। ঠিক আজকের দিনেই চাঁদে কোনো বুড়ি চরকা কাটে কিনা খোঁজ করার জন্য পা রেখেছিলেন নাসার তিন বিজ্ঞানী।

১৬ জুলাই ১৯৬৯, তিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন ও মাইকেল কলিন্সকে নিয়ে কেনেডি LC-39 A থেকে পাড়ি দেয় অ্যাপেলো ইলেভেন। ঘড়িতে তখন ভারতীয় সময় সন্ধে ৭টাি ২। নীল আর্মস্ট্রং তাঁর বাঁ পা প্রথম চাঁদের বুকে পা রেখে বলেছিলেন "উই ডিড ইট"। প্রায় আড়াই ঘণ্টা ঘুরে বেড়ালেন তিনি। অলড্রিনও মহকাশ যান থেকে নেমে কিছুক্ষণ ঘুরলেন। সংগ্রহ করলেন সাড়ে ২১ কেজির 'পরশপাথর'। ৪৬ বছর আগে আজকের দিনে চাঁদের মাটিতে প্রথম পদার্পণ করেছিল মানুষ। আর এই ৪৬ বছরে ঘটে গিয়েছে মহকাশ গবেষণার বিপুল পরিবর্তন। এখন তো সৌরজগতের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা। প্লুটোর বুকে ভালোবাসার চিহ্ন রয়েছে সেদিন আমাদের কাছে অজানা ছিল কিন্তু সেদিন জানতে পেরেছিলাম চাঁদে কোনো চরকা বুড়ি নেই। আর ওই যে দাগগুলো যেগুলো চাঁদের কলঙ্ক বলে উপহাস করতাম সেগুলো যে আসলে পাহাড়-খাদ, সেদিনই জানতে পেরেছিলাম আমরা।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ