বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেল থে‌কে ছাড়া পেলেন জামায়াত আ‌মির

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৫ মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর আ‌মির ডা. শ‌ফিকুর রহমান। আজ সোমবার দুপু‌রে তি‌নি কা‌শিমপুর কারাগার থে‌কে মু‌ক্তি পান। তার আইনজীবী এস এম রোকন রেজা এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

২০২২ সা‌লের ১০ ডিসেম্বর বিএন‌পির স‌ঙ্গে জামায়াত যুগপৎ আন্দোলনে যোগ দেওয়ার দু দি‌নের মাথায় ১২ ডিসেম্বর গ্রেপ্তার হ‌য়ে‌ছি‌লেন শ‌ফিকুর রহমান। তাকে জঙ্গিবাদসহ ক‌য়েক মামলায় আসা‌মি করা হয়।

৭ জানুয়া‌রি নির্বাচ‌নের পর বিএন‌পির স‌ঙ্গে দূরত্ব তৈ‌রি হ‌য়ে‌ছে জামায়া‌তের। দল‌টির নেতারাও এ‌কে একে মু‌ক্তি পা‌চ্ছেন। ৩২ মাস কারাভোগের পরে ভো‌টের এক সপ্তাহ পর মু‌ক্তি পান দল‌টির কেন্দ্রীয় কর্মপ‌রিষদ সদস্য শাহজাহান চৌধুরী।

৩০ মাস কারাগারে থাকার পর গত ফেব্রুয়া‌রি‌তে মু‌ক্তি পান সে‌ক্রেটা‌রি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সে‌ক্রেটা‌রি জেনা‌রেল র‌ফিকুল ইসলাম খান। নির্বাচ‌নের আ‌গে তাঁরা প্রত্যেকে চার দফা জামিন পেলেও মুক্তি পান‌নি। প্রত্যেকবার নতুন মামলায় গ্রেপ্তার দেখা‌নো হয় কারাফটক থে‌কে। দ্বাদশ সংসদ নির্বাচ‌নের পর জামায়াত নেতাদের এ বিপ‌ত্তি‌তে পড়‌তে হ‌চ্ছে না। র‌ফিকুল ইসলাম খা‌নের বিরু‌দ্ধে শতা‌ধিক মামলা র‌য়ে‌ছে। সব মামলায় তি‌নি জা‌মিন পেয়েছেন। ১১ মাস কারাবা‌সের পর গত মা‌সে মু‌ক্তি পে‌য়ে‌ছেন ঢাকা মহানগর উত্ত‌রের আ‌মির মুহাম্মদ সে‌লিম উ‌দ্দিন। দুই বছর কারাবা‌সের পর ভো‌টে আ‌গে মু‌ক্তি পে‌য়ে‌ছি‌লেন না‌য়ে‌বে আ‌মির আ ন ম শামসুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, ভোগান্তি চরমে

রাজধানীতে তেলের সংকট কাটার তিন কারণ

৩৭,৮১৪ পরিবারকে নারী প্রধানদের মাধ্যমে ফ্যামিলি কার্ডে অর্থ সহায়তা

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম কমল

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার

হরমুজ প্রণালি খুলতে তেহরানের তাগিদ

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার

চলন্ত ফেরিতে অসুস্থ হয়ে পাইলটের মৃত্যু

হত্যা মামলায় আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর

ইসলামী বিশ্ববিদ্যালয় উৎপাদিত সোলার বিদ্যুৎ সরবরাহ করছে জাতীয় গ্রিডে

৫ জেলায় বন্যার আশঙ্কা, চার নদীর পানি বিপৎসীমার উপরে