শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর মস্তিষ্ক গঠনে সহায়তা করে আশাবাদ!

news-image

এক গবেষণায় বলা হয়, শিশুরা এই পৃথিবী সম্পর্কে তাদের মস্তিষ্ককে ক্রমাগত পরিপক্ক করে তুলতে আশাবাদ ব্যবহার করে থাকে। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার প্রফেসর জ্যানেট ওয়েরকার তার গবেষণায় বলেন, শিশুরা চোখ দিয়ে চারপাশে যা দেখে তা মস্তিষ্কে কেবলমাত্র বিভিন্ন দৃশ্যই ধারণ করে না, বরং এসব দৃশ্যমান বস্তু সম্পর্কে তাদের আশাবাদ গড়ে ওঠে। মস্তিষ্কে একটি অংশে আই আশাবাদ ক্রিয়াশীল থাকে। ভবিষ্যতে শিশুর মস্তিষ্ক বুঝতে এই গবেষণা ফলাফল আরো কাজে দেবে বলে মনে করেন জ্যানেট। এ গবেষণায় জ্যানেটের সহকর্মী ইউনিভার্সিটি অব রোচেস্টারের লরেন এম্বারসন বলেন, শিশুদের মস্তিষ্কে শেখার এবং আশা করার পরিস্থিতির সৃষ্টি হয়। আর অভিজ্ঞতাকে মস্তিষ্কের বিভিন্ন অংশে কাজে লাগিয়ে পরিবেশ সম্পর্কে ধারণা তৈরি করাতে শিশুরা বেশ পারদর্শী। এর আগে এসব স্পর্শকাতর স্নায়বিক প্রক্রিয়া শুধুমাত্র বড়দের মস্তিষ্কেই ঘটে বলে মনে করা হতো। শিশুদের মস্তিষ্ক এসব জটিল কাজের জন্যে সবেমাত্র গঠিত হচ্ছে। কাজেই এগুলো না ঘটাই স্বাভাবিক মনে ধারণা করতেন বিজ্ঞানীরা। এ গবেষণাপত্রটি প্রোসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস-এর অনলাইনে প্রকাশ করা হয়। ৫-৭ মাস বয়সী শিশুদের ওপর এ গবেষণা পরিচালিত হয়। এদের সামনে কয়েকটি ছবি এবং শব্দ প্রকাশের পর ছবিগুলো সরিয়ে ফেলতে থাকেন। এ সময় ছবি দেখার পর তাদের মস্তিষ্কের যে অংশটি ক্রিয়াশীল ছিল তা আগের মতোই ক্রিয়াশীল থাকে। ছবি সরিয়ে নেওয়ার পরও ওই অংশ আগে ছবিগুলো দেখার জন্যে ক্রিয়াশীল থাকে। এসব শিশুরা কোনো দৃশ্য দেখলে মস্তিষ্কের সংশ্লিষ্ট অংশ প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। এমনকি একই দৃশ্য দেখার ব্যাপারে আশা করতে থাকে মস্তিষ্ক। মজার বিষয়টি হলো, জন্মের পর অতি কম বয়স থেকেই শিশুর মগজের কর্টেক্স আসন্ন ঘটনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে। এ গবেষণা প্রমাণ করে যে, চারপাশের দুনিয়া থেকে শিশুরা শুধু শেখেই না, বরং ঘটনা এবং দৃশ্যের বিষয়ে ধারণা পোষণ করে।