রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌবনে নারী নয়, বঙ্গবন্ধুর প্রেমে পড়েছি : কাদের সিদ্দিকী

news-image

নিজস্ব প্রতিবেদক : শৈশব-কৈশোর গেছে দুরন্তপনায়। যৌবনে এসেও কোনো নারীর প্রেমে পড়িনি, প্রেমে পড়েছি বঙ্গবন্ধুর। তিনি আমাকে বঙ্গবীর নয়, বঙ্গপীর বলে ডাকতেন। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার এখন প্রেমে পড়েছি বইয়ের।

শনিবার (২ মার্চ) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ হলরুমে ‘কাদেরিয়া বাহিনীর ২৭নং হিরো কোম্পানি ৭১’ নামের গ্রন্থের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম।

তিনি সেখানে আরও বলেন, মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান উপাধি দেওয়া হয়েছে। কিন্তু তারা আজ আর সেখানে নাই। নিজেরা নিজেদের মর্যাদা ধরে রাখতে পারেনি। কারণ তারা সত্যিকারের শ্রেষ্ঠ সন্তান না।

কাদের সিদ্দিকী আরও বলেন, সকল পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমার নাম বাদ দিয়ে লিখছে বর্তমান সরকার। এটা কি মুক্তিযুদ্ধের সপক্ষ দলের পক্ষে শোভা পায়? এরা পরবর্তী প্রজন্মকে ভুল শেখাচ্ছে। ইসহাক মিয়ার মতো সম্মুখযোদ্ধারা যদি মুক্তিযুদ্ধের ইতিহাস লিখে তবেই পরবর্তী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে। আজকে মুক্তিযোদ্ধারা যা পাওয়ার কথা ছিল তারা কিছুই পায় নাই। তাদেরকে ন্যূনতম ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার দাবি আমিই প্রথম জানিয়েছিলাম।

শনিবার ভূঞাপুর উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আজিজুল হক আজিজ, সাবেক যুগ্মসচিব মো. শফিকুল ইসলাম, অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদ মুক্তিযুদ্ধের গবেষক মামুন তরফদার, বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি, আব্দুস সামাদ গামা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের