ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষাবিদ মনসুর কামাল’র ইন্তেকাল

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ বেতার, ডেইলী বাংলাদেশ অবজারভারের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবং নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শহরের পশ্চিম মেড্ডার মনসুর কামাল বুধবার দিবাগত রাত দেড়টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহে—- রাজেউন)। তিনি দীর্ঘদিন হৃদরোগ অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর শহরের পশ্চিম মেড্ডাস্থ সদর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা ও পরে শরীফপুর কবরস্থানে দাফনের কথা হয়েছে। তিনি বাংলাদেশ বেতারে দুই দশকের অধিক এবং ডেইলী বাংলাদেশ অবজারভারে প্রায় তিন দশক ধরে জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। এদিকে প্রবীণ সাংবাদিক শিক্ষাবিদ মনসুর কামাল মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে আসে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার