,

পোশাক শ্রমিক নিহত, সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেন কারখানার শ্রমিকরা। এ সময় উত্তেজিত জনতা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।

আজ শনিবার সকাল ৮টার দিকে জেলার কুনিয়া বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এর সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল শুরু করা হয়।

গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সমকালকে বলেন, ‘এক নারী পোশাক শ্রমিক মারা যাওয়ার পর শ্রমিক ও জনতা মিলে মহাসড়ক বন্ধ করে দিয়েছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

নিহত পোশাক শ্রমিকের নাম মুনিরা (৩০)। তিনি বার্নহার্ডজ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্লেজার-২ সেকশনে কর্মরত ছিলেন।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের কুনিয়া বড়বাড়ি এলাকায় আজ সকাল ৮টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ি এক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুড়ে অন্তত ১৫-১৬টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। পরে সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি