রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রের সংস্কার ছাড়া পরিত্রাণের উপায় নেই: গণতন্ত্র মঞ্চ

news-image

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকারি পৃষ্ঠপোষকতায় যারা ব্যাংক লোপাট করেছে, তাদের বিরুদ্ধে আদালত কোনো ব্যবস্থা নিতে পারে না। পুরো রাষ্ট্রকে এরা একটি সিন্ডিকেটে পরিণত করেছে এবং জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। তাই রাষ্ট্রকে সংস্কার ছাড়া এর থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। আমরা সেই লক্ষ্যে লড়াই করছি। জনগণ সেই লড়াই করছে।

‘ব্যাংক লোপাট ও অর্থ পাচারের’ প্রতিবাদে শুক্রবার রাজধানীর পল্টন এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তারা।

নেতারা বলেন, সরকারের ছত্রচ্ছায়ায় থাকে এমন লোকেরা একদিকে ব্যাংক লোপাট করছে, টাকা পাচার করছে; অন্যদিকে বিরোধীদের ব্যবসা দখল করে নিচ্ছে। সরকারি ছায়াতলের বাইরে থাকা যে কোনো মানুষের জীবন ও সম্পদকে তারা নিরাপত্তাহীন করে তুলেছে। আর অবিরাম লুটপাটের জন্য পুরো রাষ্ট্রকে ব্যবহার করছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জেএসডির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের