,

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন নূর

news-image

নিজস্ব প্রতিবেদক : আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ লিখিত আবেদনে নিঃশর্ত ক্ষমা চান ভিপি নুর। তবে এ আবেদনে ভবিষ্যতে অবমাননাকর বক্তব্য না দেওয়ার কোনো বক্তব্য উল্লেখ না করায় আদালত এ বিষয়ে আলোকপাত করেন। পরবর্তী নুরের আইনজীবী নতুন করে আরেকটি আবেদন দেওয়ার সময় চাইলে সময় দিয়ে পরবর্তী আদেশের জন্য ৬ মার্চ দিন ধার্য করেন আদালত। এসময় ভিপি নুর আদালতেই উপস্থিত ছিলেন।

আদালতের ভিপি নুরের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

আদালত অবমাননার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরকে এর আগে হাইকোর্টে তলব করেন। তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। সেই সাথে হাইকোর্টে হাজির হয়ে অভিযোগের বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়। হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে গত ১৭ ডিসেম্বর রুলসহ নুরকে তলব আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত