,

রেলের টিকিট কালোবাজারিতে জড়িত কারা, জানালেন মন্ত্রী

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘রেলের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত রেলের কিছু অসাধু কর্মকর্তা ও সহজ ডট কম। ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে কোনো মূল্যে রেলের টিকিট কালোবাজারি বন্ধ করা হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী হওয়ায় জেলার পাংশা-বালিয়াকান্দি-কালুখালী উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীবৃন্দ এ সংবর্ধনা দেন।

রেলপথমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের আমলের বন্ধ হওয়া রেল চালু, রেলের আধুনিকায়ন ও সারাদেশে মিটারগেজকে ডাবলগেজ ও আগের মিটারগেজ তুলে ব্রডগেজ লাইন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। এসব কাজের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে।’

পাংশা-বালিয়াকান্দি-কালুখালী উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীবৃন্দের সভাপতি মাওলানা আব্দুল বাতেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডল, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত