,

মির্জা ফখরুল-আমীর খসরুর জামিন শুনানি ১৪ ফেব্রুয়ারি

news-image

আদালত প্রতিবেদক : প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আবারও জামিন চেয়েছেন। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মঙ্গলবার তারা জামিন আবেদন করেন। এই আবেদনের শুনানির জন্য ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল এ তথ্য জানিয়েছেন। গত ১ ফেব্রুয়ারি সিএমএম আদালতে ফখরুলের এবং গত ২৪ জানুয়ারি আমীর খসরুর জামিন নামঞ্জুর হয়। এরপর মঙ্গলবার দায়রা আদালতে জামিন আবেদন করেন তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

গত ২৮ অক্টোবরের ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি এবং আমীর খসরুর বিরুদ্ধে ১০টি মামলা হয়। এই একটি মামলা ছাড়া বাকি সব মামলায় ইতোমধ্যে সিএমএম আদালত থেকে তারা জামিন পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা