,

মুক্তি পেলেন বিএনপি নেতা রবিন

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৬০ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। রোববার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে বরণ করতে কারাগারের সামনে ভিড় করেন।

মুক্তির পর ফুলেল শুভেচ্ছা জানাতে নেতাকর্মীরা এগিয়ে গেলেও বিএনপি নেতা রবিন তা নিতে অস্বীকৃতি জানান। উপস্থিত নেতাকর্মীদের তিনি বলেন, যতদিন খালেদা জিয়া মুক্তি না পাবেন, দেশে গণতন্ত্র না ফিরবে, ভোটাধিকার না আসবে ততদিন তাদের আন্দোলন চলবে। সেখানে ফুল নয়, স্লোগান আর মিছিল চলবে।

গত ১৯ আগস্ট রাতে বিএনপি অফিস থেকে বের হওয়ার পর কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁর কাছ থেকে রবিনকে গোয়েন্দা পুলিশ আটক করে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত