,

সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচন করেছে দলটি।

পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ এবং দলের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদকে বিরোধীদলীয় হুইপ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়াও কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জিএম কাদের।এর আগে তিনি একাদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করেন।

সভায় বিরোধীদলীয় নেতা, উপনেতা, চিফ হুইপ ও হুইপ মনোনয়নের সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী রোববার এই চিঠি দেওয়া হবে বলে জাতীয় পার্টির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালী বিধি অনুযায়ী অন্য কারো সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১১টি আসনে জয়লাভ করে। এই নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত ৬২ জন সংসদ সদস্য জোটবদ্ধ হয়ে প্রধান বিরোধী দল হতে চাচ্ছে। জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকতে চাইলেও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবলমাত্র স্পিকারের। তিনি সম্মতি দিলেই জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের আসনে বসতে পারবে।

এ জাতীয় আরও খবর

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও

মেসির বিদায়ে পাঁচটি মনুমেন্তালও পূর্ণ হয়ে যেত: স্কালোনি